ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আবু বক্কর (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নয়া আগুনেরচর গ্রামে ২২ মার্চ সকালে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের খোকা হাজির ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বসতবাড়ি সংলগ্ন নিজস্ব সেচ পাম্পে প্রতিদিনের মতো ২২ মার্চ সকালে ধান ক্ষেতে পানি সেচ দিতে যান আবু বক্কার। এসময় সেচ পাম্পের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত আবু বক্কর তিন সন্তানের জনক।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলারচিঠি ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯