ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় লক্ষ্মীপুরকে ৭ উইকেটে হারিয়েছে জামালপুর

সাতক্ষীরা স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রিকেট দলের ক্রিকেটারদের সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সাতক্ষীরা স্টেডিয়াম ভেন্যুর শেষ ম্যাচে ১০ মার্চ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলকে ৭ উইকেটে পরাজিত করেছে জামালপুর জেলা ক্রিকেট দল। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের ব্যাটার ইমরান ফাহাদ আনন্দ।

১০ মার্চের ম্যাচের আগে টস জিতে লক্ষ্মীপুর জেলা দলের অধিনায়ক তানজিদ আহমেদ ইমন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৩ রান। (আশিক মাহমুদ ফাহিম ১১৭, মিসবা আহমেদ ২৬, রিয়াদ হোসাইন ২৬, সাদ্দাম হোসাইন ২১, মাইনুল ইসলাম ১১*; মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৩/৩০, আব্দুল মোমিন ৩/৩৪, শাহরিয়ার স্বপন ৩/৩৫, মনজুর ইবনে শওকত ১/২৯, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৪ রান।)

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন জামালপুর জেলা দলের অধিনায়ক আব্দুল মোমিনরা। তারা ৪৫.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৪ জয়ের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়। জামালপুর জেলা দল ম্যাচ জিতেেেছ ৭ উইকেটে। (ইমরান ফাহাদ আনন্দ ১০২, মনজুর ইবনে শওকত ৪৯, রাজিব ২৬, শাহেদ আলী ২৬, মাহাথির মোহাম্মদ প্রত্যয় ১৫*; রিয়াদ হোসাইন ১/৩৭,মইন উদ্দিন ১/৬০, শাকিল হোসাইন ১/৩৪, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৬ রান।)

ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের ব্যাটার ইমরান ফাহাদ আনন্দ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন মো. রিয়াজুল ইসলাম ও আরিফ হোসাইন।

জামালপুর জেলা দলের কোচ সাব্বির হোসেন শ্যামল ও ম্যানেজার নিহাদুল আলম নিহাদ এ প্রতিবেদককে জানান, জামালপুর জেলা দল দুটি ম্যাচ জিতেছে। তিনটি ম্যাচ জিততে না পারার কারণে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের টায়ার-২ ক্যাটাগরিতেই রয়ে গেল জামালপুর জেলা দল।

তারা আরো জানান, জামালপুর জেলা দলের শেষ ম্যাচ উপভোগ ও খোঁজখবর নিতে বিসিবির জেলা কাউন্সিলর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এবং বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের জেলা কোচ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজু সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় লক্ষ্মীপুরকে ৭ উইকেটে হারিয়েছে জামালপুর

আপডেট সময় ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪