ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খুদে ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুল মাঠে ৪ মার্চ থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে জামালপুর কালেক্টরেট স্কুলকে ৫৭ রানে পরাজিত করেছে ইসলামপুরের নেকজাহান উচ্চ বিদ্যালয় দল। বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টে জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

৪ মার্চ সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির জেলা কাউন্সিলর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। এ সময় বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের জেলা কোচ মো. মিজানুর রহমান, ম্যাচ আম্পায়ার মীর মো. কাইউম ও ইমরুল কায়েস সুমন উপস্থিত ছিলেন।

নেকজাহান উচ্চ বিদ্যালয় দল বনাম জামালপুর কালেক্টরেট স্কুল দলের খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধনী ম্যাচের টসে জিতে নেকজাহান উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক অমৃত প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩৫ ওভারের ম্যাচে তারা ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৯১ রান। (সিক্ত ৬৭, মুকুল ৫৯*, অমৃত ১৩, রবি ১১; রোহান ৩/৩১, সোবাহান ৩/২২, সৈকত ১/৩৫, বোলাররা অতিরিক্ত দিয়েছে ২৪ রান)।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সৈকতের জামালপুর কালেক্টরেট স্কুলের ব্যাটাররা। ২৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে তারা। ফলে ৫৭ রানের বড় ব্যাবধানে ম্যাচ জিতেছে নেকজাহান উচ্চ বিদ্যালয় দল এবং তাদের অলরাউন্ডার সিক্ত ম্যাচসেরা হয়েছে। (শাহদী ৩৮, হামিম ২৬, ইমরান ২১, সৈকত ১৯, সিক্ত ৩/২০, অমৃত ৫/২১, রবি ২/১৯, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৫ রান)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪