ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : জেসিএ ২২ রানে হেরেছে চন্দ্রিমার কাছে

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করে চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবের রানা। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচে জামালপুর ক্রিকেট একাডেমিকে (জেসিএ) ২২ রানে হারিয়েছে চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের ২৫ নম্বর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জামালপুর ক্রিকেট একাডেমি। প্রথম ইনিংসে অধিনায়ক রনির চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৪২ রান। (রানা ৪৬, নাজিবুল ৩১, মেহেদি ২৮, সিয়াম ২৫, মেহেদি ৪/১৭, সনিক ২/৩৩, মশিউর ১/১৯)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মশিউরের জামালপুর ক্রিকেট একাডেমি। ১৯.৫ ওভারের মাথায় তাদের সবগুলো উইকেটের পতন ঘটে। তারা রান সংগ্রহ করে ১২০। ফলে চন্দ্রিমা হাউজিং ২২ রানে ম্যাচ জিতে যায়। (রিয়াদ ২৪, বিপুল ২২, মেহেদি ১৬, বাবু ১০, রনি ৩/১১, নাহিদ ২/২৫, আবির ২/১২, রিয়াদ ১/১৫, রানা ১/২১)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের রানা। আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান টিপু ও জাহাঙ্গীর আনোয়ার।

ম্যাচসেরা রানার হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাজেদুল হাসান ও আম্পায়ার হাফিজুর রহমান টিপু।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : জেসিএ ২২ রানে হেরেছে চন্দ্রিমার কাছে

আপডেট সময় ০৫:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩