ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন জেলা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে জামালপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

২১ নভেম্বর বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা।

বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

দুদকের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুদকের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. রুহুল আমিন, মো. কামরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সদস্য সাযযাদ আনসারী, মনোয়ারা খানম, মুখলেছুর রহমান লিখন, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সানোয়ারুল ইসলাম, আরজু মিয়া, শাহবিয়া জাহান ছিদ্দিকা শীলা, দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আতিউর রহমান, জিহাদুল ইসলাম প্রমুখ।

দুদক উপপরিচালক মলয় কুমার সাহা বলেন, জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা হচ্ছে। পাশাপাশি দুর্নীতিও হচ্ছে বলে সাধারণ মানুষ অনুমান করছে। যদি সুনির্দিষ্ট তথ্যসহ দুদকে অভিযোগ আসে তদন্তসাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে। তিনি দুদকের জন্ম ইতিহাস তুলে ধরে বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে। উপর থেকে নীচ পর্যন্ত দুর্নীতিবিরোধী মানসিকতা পোষণ করতে হবে। দুর্নীতিবিরোধী দৃষ্টিভঙ্গী সমৃদ্ধ করতে হবে। সততা সংঘকে শক্তিশালী করতে হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩