ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেলান্দহে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মেলান্দহে অভিযান চালিয়ে অবৈধ জাল আটক করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২৭ জুলাই দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৭ সেট চায়না দুয়ারি জাল (প্রায় ৮০০ মিটার) ও কারেন্ট জাল (২০০ মিটার) আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন ও পুলিশ সদস্য এতে সহায়তা করে। এসময় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটুসহ ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহ্বায়ক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ অনেক জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

মেলান্দহে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৭:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩