ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার তারা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ ও অধিবেশন বর্জন করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

এর আগে, গত শনিবার অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান সরকারের পতন ঘটায় বিরোধীরা। ইমরান খান নিজেও জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি বলেন, আমি পার্লামেন্টে চোরদের সঙ্গে বসব না।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই মিয়া মোহাম্মদ শাহবাজ। ১৯৫০ সালে জন্ম নেয়া শাহবাজ তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

প্রথমবার তিনি ১৯৯৭ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এরপর ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ২০০৮ সালে। টানা দ্বিতীয়বার তিনি এই পদে বসেন ২০১৩ সালে।ইমরান খানের সরকারের আমলে পাকিস্তানের সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ।সূত্র:ডেইলি বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আপডেট সময় ০৯:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২