ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

জামালপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মুজিবর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে ২ মার্চ জামালপুরে পালিত হয় জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নতুন ভোটার নিবন্ধন করা হয়। পরে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সিঁড়ি সমাজ কল্যাণ সমিতির সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ।

বক্তারা প্রতিটি নির্বাচনে ভোটের উৎসবকে সার্বজনিন করতে এবং নির্বাচন ব্যবস্থাকে অধিকতর গ্রহযোগ্য করতে নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সভাশেষে নতুন ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় ০৯:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২