ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

জামালপুরে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্য সামনে রেখে ১ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে নাগরিক সমাবেশ শেষে শহরে শোভাযাত্রা বের হয়। শহর পদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস।

জামালপুরে বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস।ছবি: বাংলারচিঠিডটকম

এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা স্বাগত সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সংস্থার ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, বন্ধু সোসাল ওয়েলফেয়ার, লাইট হাউজ, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, সূর্যের হাসি সমাজ কল্যাণ সংগঠন, এফপিএবি, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের দুই শতাধিক প্রতিনিধি।

জেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে এবং বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল ইন্ডাস্ট্রি বিএসআরএমসহ বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে সহায়তা করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত

আপডেট সময় ০৬:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১