ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে ১৪০ গ্রাম পুলিশ পেলেন বাই সাইকেল

জামালপুর সদরের ১৪০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জামালপুর সদর উপজেলার ১৪০ জন গ্রাম পুলিশকে একটি করে বাই সাইকেল দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর দুপুরে জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা প্রশাসক মুর্শেদা জামান তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ দূর করতে সারাদেশের গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩২ জন পুরুষ ও ৮ জন নারী গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হলো। জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল ও ইউনিয়নের আইনশৃংখলা বিষয়সহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে এবং বাড়ি বাড়ি গিয়ে দ্রুত সেবাদান ও দায়িত্ব-কর্তব্য পালনে এই বাই সাইকেলগুলো গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। শুধু এই বাই সাইকেলই নয়, গ্রাম পুলিশদের ভাতা, পোশাক, টর্চ লাইট থেকে শুরু করে সব রকমের সুযোগ-সুবিধা দিয়ে আসছেন বর্তমান সরকার।

জামালপুর সদরের ইউএনও লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ও সদর উপজেলার ইটাইল ইউপি চেয়ারম্যান আইনজীবী হাফিজুর রহমান স্বপন প্রমুখ। এছাড়া বাই সাইকেল পেয়ে খুশি হয়ে অনুভূতি ব্যক্ত করেন গ্রাম পুলিশ জমির উদ্দিন ও সাবিনা আক্তার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ১৪০ গ্রাম পুলিশ পেলেন বাই সাইকেল

আপডেট সময় ০৬:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১