ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শেরপুরে ৩ জন জুয়ারি গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন জুয়ারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়ায় ৩১ জুলাই রাতে অভিযান চালিয়ে তিনজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

জুয়ারিরা হলেন- শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে চাঁন মিয়া (২৬), একই গ্রামের আক্তারের ছেলে উজ্জল (২০) ও কান্দা শেরীরচর গ্রামের মৃত খালেক হোসেনের ছেলে মো. সোহেল (২৮)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৩১ জুলাই রাত পৌনে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘলদি মোল্লাপাড়া গ্রামস্থ জনৈক মো. আজাদ আলীর বসত ঘরের পশ্চিম পার্শ্বে বাঁশ ঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার একসেট (৫২টি) তাস, একটি চটের বস্তা, জুয়া খেলার জন্য নগদ ২৩ হাজার টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ৩ জন জুয়ারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১