ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ফের আল-আকসায় ইসরায়েলি হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টানা ১১ দিন গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের পর ২১ মে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হয়েছিল। কিন্তু আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, জুমার নামাজের পর সেখানে অবস্থারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়। নামাজের পর সেখানে ফিলিস্তিনিরা নেচে-গেয়ে যুদ্ধবিরতি উদযাপন করছিলেন। এসময় পাশে থাকা ইসরায়েলি বাহিনীর একটি কন্টিনজেন্ট তাদের ওপর হামলা চালায়।

ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে তারা সাউন্ড গ্রেনেড, স্মোক বোম্ব এবং টিয়ারশেল ব্যবহার করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে জানায় আল-জাজিরা।

ইসরায়েলি পুলিশ বলছে, পুলিশকে লক্ষ্য করে কয়েকশ তরুণ পাথর ও মলোটভ ককটেল ছুঁড়তে শুরু করলে দাঙ্গা বাধে। জেরুজালেমের পুলিশ কমান্ডার ‘দাঙ্গাকারীদের ঠেকাতে’ পুলিশ কর্মকর্তাদের আল-আকসার ভেতরে ঢোকার নির্দেশ দেন বলে দাবি করেছে পুলিশ।

গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের ৬৬ জনই শিশু। হামাস ও ইসলামিক জিহাদের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হন। যুদ্ধবিরতিকে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। শুক্রবার সকাল থেকে ফিলিস্তিনিরা বিজয় উৎসব পালন করছিল।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ফের আল-আকসায় ইসরায়েলি হামলা

আপডেট সময় ১১:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১