ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন রেজিয়া রহমান

অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন রত্নাগর্ভা মহিয়সী নারী বেগম রেজিয়া রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে রত্নাগর্ভা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন জামালপুরের সরিষাবাড়ীর রত্নাগর্ভা মহিয়সী নারী বেগম রেজিয়া রহমান। ৪ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠনের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এম পি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী রওশন আক্তার।

উল্লেখ্য, শ্রেষ্ঠ জয়িতা রেজিয়া রহমানের ৫ সন্তানের ৪ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আরেক জন সরিষাবাড়ী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছে। তারা হলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, জামালপুর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ এ এইচ এম মিজানুর রহমান মিজান, সরিষাবাড়ী কলেজের প্রভাষক এ এইচ এম মাছুদুর রহমান ও আরেক জন এ এইচ এম মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী।

শ্রেষ্ঠ জয়িতা রেজিয়া রহমানের বড় ছেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। যে অনুষ্ঠানের মাধ্যমে মায়েদের সম্মান করা হয়। আমার মা মহান মুক্তিযুদ্ধে তার স্বামীকে হারিয়ে দু’চালা টিনের ঘরে থেকেও অনেক কষ্ট করে আমাদের পাঁচ ভাইকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। আজ সেই মাকে রাষ্ট্র সম্মাননা করেছেন। আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

তিনি আরো বলেন, বাংলাদেশের গ্রাম গঞ্জে আরো অনেক এমন মায়েরা রয়েছেন। তাদেরকে খোঁজে বের করে সম্মাননা দেওয়া দরকার। তাহলেই জাতি হিসাবে আমরা আরো সম্মানিত হবো। কেননা একটি ভালো দেশ গড়ার পিছনে সবচেয়ে বড় অবদান একজন মায়ের।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন রেজিয়া রহমান

আপডেট সময় ১১:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১