ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার হাসান মাহমুদের বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করলো স্বাগতিক বাংলাদেশ। সাকিব ৮ রানে ৪ এবং অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ২৮ রানে ৩ উইকেট নেন।

২০ জানুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে লড়াই।

প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ২৪ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বিদায় করেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চেপে ধরেন সাকিব ও হাসান। ফলে ৩২ দশমিক ২ ওভারে ১২২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন কাইল মায়ারস। এছাড়া রোভম্যান পাওয়েল ২৮ রান করেন।

বল হাতে সাকিব ৭ দশমিক ২ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন। নিষেধাজ্ঞা শেষে এটিই সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ৬ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন। ২০ রানে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

করোনার কারণে দীর্ঘ বিরতির পর প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলো বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০

সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৫:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১