ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ওসি ফজলুল করীম

সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ওসি আবু মো. ফজলুল করীম।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম। ২২ অক্টোবর রাতে তিনি পরিদর্শন করে সকল পূজা মণ্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার আশ্বাস দেন।

উপজেলার পৌরসভার আরামনগর বাজার কৃষ্ণ কালি মন্দির, সিমলা বাজার জগনাথ দেবের মন্দির, ঝালুপাড়া কালিমন্দির, বাউসি বাজার মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সরিষাবাড়ী থানার ওসি ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় ওসি আবু মো. ফজলুল করীম বলেন, সনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, করোনার এ সময়ে সকলকে সতর্কতার সাথে উৎসব পালন করতে হবে। মাস্ক ব্যবহার করে ভক্তদের মণ্ডপে মণ্ডপে আসতে হবে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পূজা মণ্ডপ পরিদর্শন কালে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান, এসআই আনোয়ার হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ওসি ফজলুল করীম

আপডেট সময় ১২:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০