ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

পাররামরামপুর ইউপি উপ-নির্বাচন ২৯ অক্টোবর

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর ওই ইউনিয়নের শুধু চেয়ারম্যান পদের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত তফসীল ঘোষণায় জানা গেছে, নির্বাচনী ট্রাইবুন্যালের নির্বাচনী মোকদ্দমা নং-২৭/২০১৬ এর ৮ মার্চ ২০১৮ তারিখের আদেশ ও নির্বাচনী আপিল ট্রাইবুন্যালের নির্বাচনী আপিল নং-০৩/২০১৮ এর ৩ এপ্রিল ২০১৮ তারিখের আদেশ এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৭৫৯/২০১৮ এর ২৩ এপ্রিল ২০১৯ তারিখের আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পূর্বের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ২৯ অক্টোবর উপনির্বাচন করার সিদ্ধান্ত দেন।

২০১৬ সালের ৫ মে পঞ্চম ধাপে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফজলে রাব্বী জুয়েল নৌকা, এমদাদুল হক মিলন মোটরসাইকেল, সোহেল রানা তানজিদ আনারস, আসাদুজ্জামান আললেমন ঘোড়া, আমিনুল ইসলাম ধানের শীষ ও ইনছের আলী লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনীয় মোকদ্দমা হাইকোর্টের রায়ে নির্বাচনে তফসীল ঘোষণা করা হয়। তফসীলে উল্লেখ করা হয়েছে ৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৮ অক্টোবর আপিল, ১১ অক্টোবর আপিল নিষ্পত্তি, ১২ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ১৩ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ২৯ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

পাররামরামপুর ইউপি উপ-নির্বাচন ২৯ অক্টোবর

আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০