ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে নতুন শনাক্ত ১১, মোট ৬৪২, সুস্থ ৪৩২, চিকিৎসাধীন ২০১, মৃত্যু ৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৫ জুলাই স্কুলশিক্ষিকা ও কলেজছাত্রসহ নতুন করে আরও ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৫ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার মাদারগঞ্জ উপজেলায় দু’জন, সরিষাবাড়ীতে তিনজন, বকশীগঞ্জে একজন ও জামালপুর সদর উপজেলায় পাঁচজন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, জামালপুর শহরের বোসপাড়া আরামবাগ এলাকায় মোবাইল কোম্পানির শো-রুমের কর্মচারী, ওই একই শো-রুমের আরেক কর্মচারী যার বাসা শহরের পাথালিয়া এলাকায় তার স্ত্রীসহ আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরের নান্দিনা বড় বাজার এলাকায় একজন ব্যবসায়ী, দিগপাইতের ডাচ-বাংলা ব্যাংকের একজন পরিচ্ছন্নকর্মী, মেষ্টা ইউনিয়নের হাজিপুর গ্রামের এক কলেজছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্যান্যরা সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বাংলারচিঠিডটকমকে জানান, নতুন শনাক্ত ১১ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৩২ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ২০১ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নতুন শনাক্ত ১১, মোট ৬৪২, সুস্থ ৪৩২, চিকিৎসাধীন ২০১, মৃত্যু ৯

আপডেট সময় ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০