ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে মুরগির বাচ্চা নিয়ে সংঘর্ষে আহত ৫

সরিষাবাড়ীতে মুরগির বাচ্চা নিয়ে সংঘর্ষে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুরগির বাচ্চা হারানোকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৩ মার্চ দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, আরামনগর গ্রামের আব্দুল গণির ছেলে শারীরিক প্রতিবন্ধী হারুন মিয়া ও তার চাচা আব্দুর রশিদ ২১ মার্চ হাট থেকে পোষার জন্য কিছু মুরগির বাচ্চা কিনে আনেন। মুরগির বাচ্চাগুলো দুইজনেই বাড়িতে এনে ছেড়ে দিলে আব্দুর রশিদের দুইটা বাচ্চা হারিয়ে যায়। আব্দুর রশিদ হারানো মুরগির বাচ্চা তার ভাতিজা হারুন মিয়ার স্ত্রী নিয়েছে বলে দাবি করলে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। ২২ মার্চ দুপুরে হারুন মিয়ার নাতি রেদোয়ান (২) আব্দুর রশিদের উঠোনে গেলে তাকে চড়-থাপ্পড় দেয়া হয়। এ সময় শিশুটির মা রুনা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন রুনা বেগম (২৩), শিলা (২০), ফাতেমা (৪০), নুরজাহান (৬৫) রেদোয়ান (২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রুনা বেগম জানান, ‘আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। মুরগির বাচ্চা নিয়ে বাবার সাথে প্রতিবেশি দাদার ঝগড়া ছিল। আমার শিশুসন্তান ওদের উঠোনে খেলতে গেলে তারা মারধর করে, এসময় যারা ফিরাতে যায় তাদেরকেও মারা হয়।’ এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রশিদের বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে মুরগির বাচ্চা নিয়ে সংঘর্ষে আহত ৫

আপডেট সময় ১০:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০