ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে ইউএনও’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার

বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজার এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এসব রাস্তা সংস্কারের জন্য স্বেচ্ছাশ্রম দিচ্ছেন স্ব স্ব এলাকাবাসী। আর এ স্বেচ্ছাশ্রমকাজে উদ্বুদ্ধ করছেন ইউএনও নিজে। ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার নিজে মাটি কেটে উৎসাহিত করছেন স্বেচ্ছাসেবী মানুষদের।

২৭ জানুয়ারি বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজার এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম, ইএসডিও’র স্বপ্ন প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যায় উপজেলার সাতটি ইউনিয়নে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সরকারি বরাদ্দের অপ্রতুলতার কারণে অনেক সময় সব রাস্তা এক সাথে মেরামত করা সম্ভব হয় না। তাই সরকারি বরাদ্দের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের স্বপ্ন প্রকল্প ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের শ্রমিকরা ও স্বেচ্ছাশ্রমিকদের পাশাপাশি তারাও রাস্তা সংস্কারে অংশ নিচ্ছেন।

এতে করে প্রতিদিন তিনশতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে রাস্তা সংস্কারে অবদান রাখবেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, সরকারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠিকে কাজে লাগিয়ে রাস্তা সংস্কারের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। তিনি জানান, প্রতিটি ইউনিয়নেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ইউএনও’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার

আপডেট সময় ০৮:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০