ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ মামলার চারজন আসামিকে ২৫ নভেম্বর সকালে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন – হাবিবুর রহমানের ছেলে ঘটনার মূলহোতা রায়হান, রায়হানের বাবা হাবিবুর রহমান ও মা রিনা এবং মৃত সায়েদ আলীর ছেলে সালাহ উদ্দিন। তাদের বাড়ি উপজেলার বাদেশশারিয়াবাড়ী গ্রামের।

দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশারিয়াবাড়ী গ্রামের ওই শিশু ধর্ষণের শিকার হয়ে ২৩ নভেম্বর সন্তান প্রসব করে। পরে নবজাতকটি মারা যায়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ওই ছাত্রী ধর্ষণ মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯