ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

ইসলামপুরে উৎপাদিত পণ্যের বিক্রিয় সুবিধার উদ্দেশ্যে সমন্বয় সভা

ইসলামপুরে উৎপাদিত পণ্যের বিক্রিয় সুবিধার উদ্দেশ্যে সমন্বয় সভায় বক্তব্য রাখেন ভূট্টা ব্যবসায়ী হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কৃষকদের উৎপাদিত পণ্য উৎপাদনে আধুনিক চাষাবাদ পদ্ধতির কৌশল জানা, দলবদ্ধভাবে পণ্য বিক্রি, ন্যায্যমূল্য প্রাপ্তি এবং এনএসভিসি প্রকল্পের উৎসাহে প্রতিষ্ঠিত ক্রয়-বিক্রয় কেন্দ্রগুলোকে স্থায়ীত্বশীল পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে ২১ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলায় বাজার সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, পণ্য প্রক্রিয়াজাতকারী এবং উৎপাদক দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইসলামপুর স্বাস্থ্যকেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূট্টা ব্যবসায়ী হারুন আর রশিদ। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ভূট্টা প্রক্রিয়াজাতকারী বাচ্চু মিয়া, মোতালেব হোসেন, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের বাজার বিষয়ক কর্মকর্তা রবিউল আওয়াল, আব্দুস সামাদ প্রমুখ।

সমন্বয় সভায় উপস্থিত ২৪ জনের মধ্যে ১৮ জন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলমান বাজারের সমস্যা এবং সম্ভাবনা গুলো তুলে ধরেন। উপস্থিত ধান ও ভূট্টা ব্যবসায়ীগণ উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে ধান, ভূট্টাসহ অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করার অঙ্গীকার করেন।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

ইসলামপুরে উৎপাদিত পণ্যের বিক্রিয় সুবিধার উদ্দেশ্যে সমন্বয় সভা

আপডেট সময় ০৯:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯