ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

পেঁয়াজ নিয়ে মুনাফা লাভকারীদের খেলা শেষ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

নান্দিনায় পথসভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘একটি মহল বাংলাদেশের উন্নয়নের বিরোধিতায় তৎপর রয়েছে। গুজব ছড়িয়ে তারা দেশের ক্ষতি করছে। গুজব সৃষ্টিকারীদের ফাঁদে পা দেবেন না। এই দেশে লবণ চাল ডাল তেল মরিচে ভর্তি। কোনো ঘাটটি নেই। পেঁয়াজ নিয়ে বাড়তি মুনাফা লাভকারীদের খেলা শেষ হয়ে গেছে। অন্য কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়েও খেলতে পারে। গুজবে কান দিবেন না। হেটে মাথায় বাসে ট্রাকে বিমানে বা নৌকায় যেকোনোভাবেই হোক সকলের দ্বারের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

মন্ত্রী ২০ নভেম্বর দুপুরে ময়মনসিংহ সফর শেষে সড়কপথে জামালপুরে যাওয়ার পথে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে এক পথসভায় এসব কথা বলেন। ‘নান্দিনা মহেশপুর উপজেলা বাস্তবায়ন চাই’ ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ এ পথসভার আয়োজন করে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ রাজাকারের পাঞ্জাবীর পাকিস্তানীর বাংলাদেশ নয়। মহান মুক্তিযুদ্ধে গরিব মানুষের সংগ্রামে রক্তে এই দেশ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতাবিরোধী একটি মহল এটার বিরোধিতা করছে। তারা বাংলাদেশকে মনেপ্রাণে পছন্দ করে না। আমাদের নেত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চায়। তারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আওয়ামী লীগকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। তাদের সাথে কোনো আপস করবো না। সেই অপশক্তির বিরুদ্ধে সবাই একত্রে এক মুষ্টিবদ্ধ হাত নিয়ে সংগ্রাম করে যেতে হবে।’

পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জামালপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে জামালপুর জেলার উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী জামালপুর শহরের বোসপাড়ায় বাস্তবানাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্প, মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রকল্প ও দিগপাইতে অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

পেঁয়াজ নিয়ে মুনাফা লাভকারীদের খেলা শেষ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আপডেট সময় ০৮:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯