ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মেলান্দহে ২৪০টি ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক নারী মাদক কারবারি আকলিমা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামে ৫ নভেম্বর সকালে অভিযান চালিয়ে ২৪০টি ইয়াবা বড়িসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়।

আটক ওই মাদক কারবারির নাম আকলিমা খাতুন (২৮)। তিনি উপজেলার দিলালেরপাড়া গ্রামের রবিন রানা ফকিরের স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনফোর্সমেন্ট সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ আভিযানিক দল ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি আকলিমা খাতুনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪০টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আকলিমা খাতুনের স্বামী রবিন রানা ওরফে ফকির (৩৫) দ্রুত পালিয়ে যায়। তারা বেশ কিছুদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে ।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ নেওয়াজ বলেন, আটক মাদক কারবারি আকলিমা খাতুন ও তার স্বামী পলাতক রবিন রানা ওরফে ফকিরের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মেলান্দহে ২৪০টি ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯