ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

রক্ত দিয়ে হলেও আওয়ামী সরকারের পতন ঘটানো হবে, জামালপুর জেএসডি’র সম্মেলনে আ স ম আব্দুর রব

জামালপুর জেলা জেএসডি’র সম্মেলনে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আব্দুর রব। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সন্ত্রাস, দুর্নীতি, জুয়া, নারী-শিশু নির্যাতন, মানুষ খুন, গুমসহ অর্থ পাচারের মহোৎসব চালানো বর্তমান আওয়ামী লীগ সরকারের দু:শাসনের হাত থেকে জাতিকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। আপোসে গদি না ছাড়লে রক্তখেকো এ সরকারের পতনের লক্ষ্যে রক্ত আর জীবন বাজি রেখে রাজপথে নামতে হবে। একক আন্দোলন করে কাজ হবে না। ঐক্যবদ্ধভাবে আমাদের আল্লাহর কাছে জীবন সপে দিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে হবে। আমরা একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। ১ নভেম্বর বিকেলে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আব্দুর রব।

জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস তানিয়া রব, যুগ্মসাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, জেএসডি’র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান স্বপন, জেএসডি’র টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, জেএসডি’র শেরপুর জেলা শাখার আহবায়ক চিকিৎসক সেকান্দর আলী ও জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম প্রমুখ।

জামালপুর জেলা জেএসডি’র সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে মো. আমির উদ্দিনকে সভাপতি ও আইনজীবী তাজউদ্দিন সবুজকে সাধারণ সম্পাদক করে জেএসডি জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সাথে কেন্দ্রিয় নেতৃবৃন্দ খুব দ্রুত সময়ে জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠানোর আহবান জানান।

বক্তারা জাতীয় সংসদের উচ্চকক্ষ, দেশে ৮/৯টি প্রদেশ গঠন, জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনসহ মৌলিক প্রশ্নে প্রস্তাবনা উত্থাপন করে দ্বিতীয় ধারার রাজনীতি প্রবর্তন করে জাতীয় সরকার গঠনের আহবান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত কয়েক বছরে বর্তমান সরকার প্রজাতন্ত্র থেকে জনগণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিচ্ছিন্ন করেছেন। দলীয়করণের থাবায় রাষ্ট্রিয় সকল প্রতিষ্ঠানগুলোকে ক্ষত-বিক্ষত করেছে, বিচার বিভাগের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। রাষ্ট্র এখন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, শুদ্ধি অভিযানের নামে নাটক বন্ধ করুন। চুনিপুটি না ধরে রাঘব বোয়াল, রুই কাতলা ধরেন। গত ১০ বছরে আপনার নেতা মন্ত্রী এমপিরা যত টাকা লুটপাট দুর্নীতি বিদেশে টাকা পাচার করেছে সেগুলো ফিরত নিয়ে আসেন। ওদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

রক্ত দিয়ে হলেও আওয়ামী সরকারের পতন ঘটানো হবে, জামালপুর জেএসডি’র সম্মেলনে আ স ম আব্দুর রব

আপডেট সময় ০৮:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯