ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

আমপট্টিতে একটি গুদামে আগুন, এক যুবকের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ময়মনসিংহ শহরের আমপট্টি এলাকায় একটি কর্কশিটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে সুমন (২৫) নামের এক যুবক মারা গেছেন। ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই গুদামের সব মালামাল পুড়ে গেছে। পরে উদ্ধার অভিযানে গুদামের পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গুদামের কর্মচারী ছিল। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আমপট্টিতে একটি গুদামে আগুন, এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯