ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

চোলাই মদসহ র‌্যাবের হাতে ধরা সাবেক ইউপি চেয়ারম্যান খালেক

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

১০ লিটার চোলাই মদসহ র‌্যাবের হাতে ধরা পড়েছেন জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক (৬৪)। ২৭ অক্টোবর ভোররাতে ওই ইউনিয়নের পাকুল্লা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল ২৭ অক্টোবর ভোররাতে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে অভিযান চালান। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেককে ১০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ব্যাঙ মামুদ মন্ডলের ছেলে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদ সেবন এবং বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চোলাই মদসহ র‌্যাবের হাতে ধরা সাবেক ইউপি চেয়ারম্যান খালেক

আপডেট সময় ০৬:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯