ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জামালপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন

জামালপুরে নারী ও কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে নারী ও কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে উপজেলাভিত্তিক নেটওয়ার্ক এর সদস্যদের নিয়ে ২২ অক্টোবর বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বস্থি প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পুলিশ সদস্য উত্তম কুমার, স্বস্থি প্রকল্পের কর্মকর্তা খালেদা আক্তার, আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, নেটওয়ার্ক সদস্য মাহমুদা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যগণ ছোট ছোট দলে ভাগ হয়ে কার্যক্রম চিহ্নিত করে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করেন।

জানা যায়, নারী ও কন্যা শিশুর অধিকার সুরক্ষা স্বস্থি প্রকল্পের আওতায় এলাকায় দল গঠন করে নানামুখী সামাজিক ইস্যুতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, নির্যাতিত নারীদের ভরণপোষণ আদায় করা, দেনমহরের টাকা আদায় করা, ছোট খাটো পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা, বাল্যবিবাহ বন্ধ করা, নারীদের আয় বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্তকরণে সহায়তা করা, যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা, ইউনিয়ন পরিষদের প্রদেয় সেবা ও সুবিধাসমূহ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা, নির্যাতিত নারীদের বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করাসহ সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করতে নানামূখী কার্যক্রম গ্রহণ করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

জামালপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৬:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯