ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা “নগদ”-কে “পরিচয়” অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা তিনি উদ্বোধন করেন।

২২ অক্টোবর সচিবালয়ে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করেন।

আগে যেকোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয় পত্র শনাক্ত করতে ৫ দিন সময় লাগতো। “পরিচয়” এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র ১ মিনিট।

এছাড়াও সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের “আইএসবিএন ও বারকোড “ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ , টেলিটকের টেলি পে সেবা, এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার , সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

‘এক মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯