ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

সানন্দবাড়ীতে দেড় কেজি গাঁজা জব্দ

সানন্দবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেড় কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ অক্টোবর দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী সান্দারপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে সুজন মিয়া (১৯) ও বড়াই ডাঙ্গি গ্রামের আকাববর আলীর ছেলে জিলান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ১০ অক্টোবর বেলা আড়াইটার দিকে ডাংধরা ইউনিয়নের কদমতলী বাজারে চেকপোস্ট বসান।এ সময় মাদক কারবারি সুজন মিয়া ও জিলানকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।তাদেরকে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

সানন্দবাড়ীতে দেড় কেজি গাঁজা জব্দ

আপডেট সময় ০৮:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯