ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

মাদারগঞ্জের কয়ড়ায় নকল কীটনাশক জব্দ, এক নারী আটক

কয়ড়া বাজার থেকে জব্দ করা বস্তাভর্তি নকল কীটনাশক। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। ৯ অক্টোবর বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় কীটনাশক ব্যবসায়ী আফজাল হোসেনের ভাড়াবাসায় এ অভিযান চালানো হয়। আফজাল হোসেন যশোর জেলার মণিরামপুর উপজেলার পাটালা গ্রামের মৃত হামিদুল হোসেনের ছেলে। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, যশোর জেলার বাসিন্দা হলেও আফজাল হোসেন (৪২) দীর্ঘদিন ধরে মাদারগঞ্জের কয়ড়া বাজারের পাশে ভাড়াবাসায় থেকে কীটনাশকের ব্যবসা করে আসছিলেন। তিনি বিভিন্ন কম্পানির কীটনাশকের লেভেল লাগিয়ে নকল কীটনাশক বিভিন্ন জায়গায় বাজারজাত করতেন। তার এই নকল কীটনাশকের ব্যবসার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদারগঞ্জের ইউএনওর কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইউএনও মো. আমিনুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ৯ অক্টোবর বিকেলে কয়ড়া বাজারের পাশেই আফজাল হোসেনের ভাড়াবাসায় অভিযান চালান। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করা হয়। অভিযানের সময় আফজাল হোসেন বাসায় ছিলেন না। তার স্ত্রী রওশনারা বেগমকে (৩০) আটক করা হয়েছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, নকল কীটনাশক অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে আফজাল হোসেন ও তার স্ত্রী রওশনারার বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় নিয়মিত দায়ের করার জন্য থানার ওসিকে বলে দিয়েছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, কয়ড়া এলাকা থেকে জব্দ করা নকল কীটনাশকের বস্তাগুলো থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার কথা রয়েছে। তারা অভিযোগ নিয়ে এলেই অবৈধভাবে নকল কীটনাশক বাজারজাতকারী আফজাল হোসেন ও তার স্ত্রী আটক রওশানারার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জের কয়ড়ায় নকল কীটনাশক জব্দ, এক নারী আটক

আপডেট সময় ১০:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯