ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুরের ইসলামপুর উপজেলায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিকালে ইসলামপুর থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা করেন। তিনি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পূজামন্ডপ কমিটিসহ সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া, ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমুল্য রতন পাল রানু ও সাধারণ সম্পাদক হিমাংশু চন্দ্র গৌর।

এ সময় উপজেলার ১৯টি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯