ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৯

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৯। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক কারবারি ও জুয়াড়িসহ নয়জনকে আটক করেছে। ১৮ সেপ্টেম্বর ভোরে পৌর এলাকার সিমলা বাজার আলতা সিনেমা হল সংলগ্ন ও পৌগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় সিমলা বাজার আলতা সিনেমা হল সংলগ্ন দিপক চন্দ্র দাসের ছেলেকে ১০ লিটার চোলাই মদসহ তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এদিকে পৌগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি ও পৌর এলাকার বলারদিয়ার গ্রাম থেকে জুয়া খেলার আসর থেকে দুই বান্ডিল তাস ও নগদ এক হাজার ৪২৫ টাকাসহ ছয়জন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকরা হলেন, পৌর এলাকার সিমলা বাজারের দিপক চন্দ্র দাসের ছেলে তপু চন্দ্র দাস (৩০), পৌগলদিঘা রুদ্র বয়ড়া এলাকার মৃত মিনু ব্যাপারীর ছেলে জহর আলী (৫৫), একই এলাকার মৃত ছামার আলীর ছেলে কালাম মিয়া (৩৫), পৌরসভার বলারদিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), একই এলাকার জালাল উদ্দিনেরর ছেলে বাদল (২৮), আব্দুল মান্নানের ছেলে বাদশা মিয়া (২৮), জোসনাল হোসেনের ছেলে সোহাগ(৩৫), মৃত বিষা মিয়ার ছেলে লিটন (৩৫), সোলাইমানের ছেলে হাসমত আলী (৪০)।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, পৃথক অভিযানে পুলিশ মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের আটক করে থানায় নিয়ে আসে। আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৯

আপডেট সময় ১০:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯