ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর পাবলিক লাইব্রেরিতে প্রথমার বইমেলা শুরু

অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল ঘুরে দেখেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পাবলিক লাইব্রেরিতে ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে শুরু হয়েছে ছয়দিনব্যাপী বইমেলা। দৈনিক প্রথম আলোর সহপ্রতিষ্ঠান প্রথমা প্রকাশন এবং বেঙ্গল পাবলিকেশন্স এ বইমেলার আয়োজন করেছে।

বিকেলে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। এ সময় কবি আলী জহির, কবি সাযযাদ আনছারী, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর পাবলিক লাইব্রেরির সদস্য জাহাঙ্গীর সেলিম, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম ও প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

২২ সেপ্টেম্বর পর্যন্ত এই বই মেলা চালু থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ মেলা চলবে। সবার জন্য উন্মুক্ত এ মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকছে। এছাড়াও একুশে বইমেলার নতুন বইও পাওয়া যাবে। বিশেষ মূল্য ছাড়ও থাকছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর পাবলিক লাইব্রেরিতে প্রথমার বইমেলা শুরু

আপডেট সময় ০৭:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯