ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে কাঙ্গালী ভোজ

অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। পৌর শহরের গুরুস্থান মোড় কার্যালয়ে ১৬ আগস্ট বিকালে আলোচনা ও দোয়া মাহফিল শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

ইসলামপুর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের সভাপতি বাদল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।

ইসলামপুর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক শেখ দুখু বাঙ্গালীর সঞ্চালনায় এ সময় মানবিক ঢাকা সোসাইটি ব্যবসায়ী ফোরামের যুগ্ম সম্পাদক এম মাহমুদুল হাসান মুকিত, কার্যনির্বাহী সভাপতি হাসেন ঢালী, সহসাংগঠনিক সম্পাদক হযরত আলী, অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম সম্পাদক বিল্লাল হোসেন, দুরমুট ইউনিয়ন সভাপতি শহর আলীসহ জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ অসহায়, দুখি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ইসলামপুরে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে কাঙ্গালী ভোজ

আপডেট সময় ০৭:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯