ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ৬১টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. সৌখিন বেপারী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর খলিফাপাড়া গ্রামে ১৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে ৬১টি ইয়াবা বড়িসহ মো. সৌখিন বেপারী (২৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মাদক কারবারি ডিগ্রিরচর খলিফাপাড়া গ্রামের মৃত হায়দার আলী বেপারীর ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ আগস্ট রাত নয়টার দিকে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর খলিফাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামে মাদক কারবারি মো. সৌখিন বেপারীকে তার নিজ বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬১টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি ইসলামপুর থানার একটি মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি।

গ্রেপ্তার মাদক কারবারি মো. সৌখিন বেপারীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ৬১টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০১:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯