ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদীতে ডুবে রাববী ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ১০ আগস্ট সন্ধ্যায় উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে জিঞ্জিরাম নদীতে এ ঘটনা ঘটে। রাব্বী উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে এবং রায়হান পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের মো. কামরুজ্জামান মিস্টারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বী ও রায়হান সম্পর্কে মামাত-ফুফাত ভাই। তাদের দুজনের বয়স ছয় বছর করে। তাদের মধ্যে রায়হান ঈদ উপলক্ষে বকশীগঞ্জের দাদাবাড়ি থেকে দেওয়ানগঞ্জের চখারচর গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাব্বী ও রায়হান বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা দু’জন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভেসে উঠে। এ সময় মরদেহ দেখতে স্থানীয় শত শত লোক ভিড় করেন। পরে তাদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব আলী বাংলারচিঠিডটকমকে জানান, রাব্বী ও রায়হান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দু’জনই দরিদ্র পরিবারের সন্তান। রাব্বীর বাবা-মা ঢাকায় কাজ করে জীবিকা নির্বাহ করে। শিশু দু’টির মৃত্যুতে ওই দুটি পরিবারে ঈদের আনন্দই মাটি হয়ে গেছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯