ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও সাপের ছোবলে তিনজনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জামালপুরে বন্যার পানিতে ডুবে দুজন এবং সাপের ছোবলে একজনের মৃত্যু হয়েছে। ২০ জুলাই জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

বকশীগঞ্জ প্রতিনিধি জানান, ২০ জুলাই বেলা ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী রাহাত (১০) বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা গেছে। তার বাবার নাম হামিদুল ইসলাম। ১৯ জুলাই গভীর রাতে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের কান্দু শেখের ছেলে মো. রাজা বাদশা ঘরের বাইরে বের হলে তাকে সাপে ছোবল দেয়। ২০ জুলাই দুপুরে তিনি মারা যান।

জামালপুর শহর প্রতিবেদক জানান, ২০ জুলাই দুপুরে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের তিতপল্লা গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে মো. সিফাত (১৬) বন্যার পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কেন্দুয়া ইউনিয়নের ফারুক গাজীর ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও সাপের ছোবলে তিনজনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯