ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দেওয়ানগঞ্জে বন্যার্তরা পেল প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ত্রাণ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বন্যার্ত এক হাজার ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ১৯ জুলাই বিকেলে এই ত্রাণ বিতরণ করেন।

জানা গেছে, বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বরাদ্দ পাওয়া এসব ত্রাণ সামগ্রী দেওয়ানগঞ্জ পৌরসভার বানানিয়ার চর এলাকায় বন্যার্ত এক হাজার ৬০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম করে নুডুলস বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এনামুল হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জে বন্যার্তরা পেল প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ত্রাণ

আপডেট সময় ০৯:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯