ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড?

বাংলারচিঠিডটকম ডেস্ক : ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম নাটক। আর এমন নাটকীয়তায় ভাগ্য খুলে গেল ইংল্যান্ডের। সদ্যসমাপ্ত ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন তারা। এমন রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর ফাইনাল আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। আসরটি টাকার অঙ্কে পুরস্কারের তুলনায় ছাপিয়ে গেছে অন্য আসরগুলোকেও।

ইতিহাসে চলতি বিশ্বকাপেই দেয়া হচ্ছে বড় অঙ্কের প্রাইজমানি। এ টুর্নামেন্টের বাজেট ১০ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ কোটি টাকা। আর রানার্স আপ দল নিউজিল্যান্ড পেয়েছে দুই মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকা।

এদিকে এবারের বিশ্বকাপ মিশন আশানুরুপ হয়নি বাংলাদেশের। শুরুটা জয় দিয়ে হলেও শেষটা কেটেছে বিবর্ণতায়। পাকিস্তানের সঙ্গে হেরে ঘরে ফিরতে হয়েছে তাদের। শেষ চারে খেলার আশা নিয়ে ইংল্যান্ড গেলেও বাংলাদেশ বিশ্বকাপ শেষ হয় আট নম্বরে থেকে।

আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপপর্বে প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। এ ছাড়া গ্রুপপর্ব থেকে বাদ পড়া দলের জন্য আইসিসির বরাদ্দ ১ লাখ ডলার। বাংলাদেশ এ বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ জিতলেও খালি হাতে ফিরছে না। সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ২৭ লাখ টাকা।

আইসিসি সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকেও হতাশ করছে না। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে বেশ বড় অঙ্কের টাকা। সেমিফাইনাল থেকে বাদ যাওয়া প্রত্যেক দল পাবে ৮ লাখ ডলার।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ৩০ মে। আর ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর।সূত্র: বিবার্তা২৪

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড?

আপডেট সময় ০২:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯