ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৫

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও বাস। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ১৪ জুন দুপুর আড়াইটার দিকে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ জুন দুপুর আড়াইটার দিকে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খন্দকার পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৮০৮৪) সরিষাবাড়ী থেকে ঢাকায় যাচ্ছিল। শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৫-৫৩৭২) সরিষাবাড়ীতে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং উভয় গাড়ির অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে জিয়ারত আলী (৪৮), রেজাউল করিম (৪২), আব্দুস ছাত্তার (৪৬), হযরত আলীকে (৪০) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯