ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দেওয়ানগঞ্জে বনজগাছের বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সোহেল মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামে বনজগাছের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ডাংধরা ইউনিয়নের বাঘারচর টেংরামারী গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর টেংরামারী গ্রামের সোহেল মিয়া সংসারের কৃষিআবাদ এবং গরু চড়ানোর কাজ করতেন। ১২ জুন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সারারাত বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের স্বজনরা ১৩ জুন সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশে বনজগাছের বাগানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রে খরব দিলে তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিখে লাশটি উদ্ধার করেন।

পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘নিহত সোহেল রানার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বনজগাছের বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯