ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদ দেখা গে‌ছে, ৫ জুন ঈদুল ফিতর

বাংলারচিঠিডটকম ডেস্ক: পার্শ্ববর্তীদেশ ভারত ও পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ৫ জুন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্মীয় বিধান ও প্রাকৃতিক নিয়ম অনুয়ায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের ব্যবধান এক দিনের না হলে একই দিনে আশপাশের দেশগুলোতে চন্দ্র মাস গণনা করা হয়। সে অনুয়ায়ী পার্শ্ববর্তী দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান কোনোভাবেই একদিনের নয়। তাই ৫ জুন বাংলাদেশেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

৪ জুন রাত ১১ টায় চাঁদ দেখা কমিটির জরুরি বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটে পরিচ্ছন্ন আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ৫ জুন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, এর আগে দেশের আকাশে চাঁদ দেখা যায়নি বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তাতে সংশোধনী এনে উল্লখিত জেলা প্রশাসকরা চাঁদ দেখা তথ্য নিশ্চিত করলে রাতে জরুরি বৈঠক ডেকে নতুন সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, কুঁড়িগ্রামের ভুরাঙ্গামারি ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশের আকাশ সীমায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, দেশের কোথাও ১৪৪০ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে তখন ৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

চাঁদ দেখা গে‌ছে, ৫ জুন ঈদুল ফিতর

আপডেট সময় ১১:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯