ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

নকলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিনামূল্যের বই টাকার মাধ্যমে দেওয়া, অতিরিক্ত বেতন নেওয়া, বিনা কারণে স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং করতে বাধ্য করাসহ নানা অনিয়মের কারণে শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয়রা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

১৬ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে তারা। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে ৯ম শ্রেণির শিক্ষার্থী আনজিনা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, বিষয়টি আমি শুনেছি। অভিভাবকদের একত্র করার জন্য মাইকের মাধ্যমে প্রচার করা হয়েছে। ইউএনও মহোদয়ের কাছে এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই সংক্রান্ত আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্তের ভার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন একটি কাজ করেছে। আমি এমন ঘটনার সাথে জড়িত না। যাদের স্বার্থে আঘাত লাগে এই কাজটি তাদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নকলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯