ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হুইল চেয়ারে বসে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় সংসদে পৌঁছার পর হুইল চেয়ারে বসে সংসদে প্রবেশ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ১০ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদে পৌঁছার পর হুইল চেয়ারে বসে তিনি সংসদে প্রবেশ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেইলি বাংলাদেশের।

তিনি জানান, বিকেল ৪টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা হন পার্টি চেয়ারম্যান এরশাদ। তার সঙ্গে আছেন পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়ী হয়ে সরকার গঠন করে। এরপর নবগঠিত সংসদের প্রথম অধিবেশন বসে গেল ৩০ জানুয়ারি। এ সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। অধিবেশন শুরু হলেও এতদিন অসুস্থতার কারণে তাতে যোগ দিতে পারেননি হুসেইন মুহম্মদ এরশাদ। ঠিক এই কারণেই দলের নির্বাচিত অন্য এমপিরা শপথ নিলেও তিনি শপথ নিতে পারেননি। পরে ৬ জানুয়ারি তিনি শপথগ্রহণ করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

হুইল চেয়ারে বসে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদ

আপডেট সময় ০৬:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯