ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

জামালপুুরে তামাকজাত দ্রব্যের প্রচারণা ও ধূমপানের দায়ে ৩ জনকে জরিমানা

ফুলবাড়িয়া বাইপাস সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রকাশ্যে তামাকজাত দ্রব্য সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও ধূমপান করার দায়ে তিনজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত জামালপুর রেলস্টেশন ও শহরের ফুলবাড়িয়া বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন।

জামালপুর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ৬ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার দায়ে মো. জিরান আলী নামের এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করেন। একইদিন দুপুরে নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম শহরের ফুলবাড়িয়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে সুজন স্টোরের মালিক সোজা মিয়াকে তার দোকানে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করার দায়ে ২ হাজার এবং রেলস্টেশন সংলগ্ন মুন্সিপাড়ায় উন্মুক্ত স্থানে প্রকাশ্যে ধূমপান করার দায়ে ইমন নামের এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করেন। ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারায় নির্বাহী হাকিম এ রায় দেন।

অভিযানে অংশ নেওয়া জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ও রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল

জামালপুুরে তামাকজাত দ্রব্যের প্রচারণা ও ধূমপানের দায়ে ৩ জনকে জরিমানা

আপডেট সময় ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯