ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ীতে মোটরসাইকেল চোরাকারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার মোটরসাইকেল চোরাকারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিটন মিয়া (২০) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারি দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জানুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ২৯ জানুয়ারি পৌর এলাকার আরামনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আরামনগর গ্রামের মৃত আশরাফুল আলম টিটুর ছেলে লিটন মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। ২৬ জানুয়ারি উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন প্রধান সড়ক থেকে দিন-দুপরে ১৫০ সিসি টিভিএস (এপাচি) মোটরসাইকেল চুরি করে নেয়। মোটরসাইকেলের মালিক মেহেদি মাসুদ অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ঈমান আলী ২৯ জানুয়ারি বিকেলে আরামনগর বাজার থেকে লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। ওই রাতেই জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত মূলহোতা পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে সুবাস মিয়ার ঘর থেকে চুরি করা মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ঈমান আলী বাংলারচিঠি ডটকমকে বলেন, সুবাস ও লিটন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা সিন্ডিকেট করে আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরি করে আসছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সরিষাবাড়ীতে মোটরসাইকেল চোরাকারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯