ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নির্বাচনী সহিংসতা ঠেকাতে জামালপুরে র‌্যাবের মহড়া

র‌্যাবের মহড়া। ছবি : বাংলারচিঠি ডটকম

র‌্যাবের মহড়া। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

৩০ ডিসেম্বর ভোটের দিনকে সামনে রেখে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ পেট্রোল মহড়া অব্যাহত রেখেছে র‌্যাব। জামালপুর শহরের বেলটিয়ায় র‌্যাবের ক্যাম্প থেকে ২৮ ডিসেম্বর এ মহড়া শুরু করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি চৌকস দল ২৮ ডিসেম্বর সারাদিন জামালপুরের বিভিন্ন আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ মহড়া প্রদর্শন করে। র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর এর উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ব্যাপক সংখ্যক র‌্যাব সদস্য এ চেকপোস্ট এবং মহড়ায় অংশ নেন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠি ডটকমকে জানান, র‌্যাবের চেকপোস্ট এবং মহড়াকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। আইন-শৃংখলা বাহিনী ভোটকেন্দ্রসহ রাস্তার অলিগলিতে সক্রিয় ভূমিকা পালন করলে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এ ছাড়াও র‌্যাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে আবাসিক হোটেলগুলোতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

নির্বাচনী সহিংসতা ঠেকাতে জামালপুরে র‌্যাবের মহড়া

আপডেট সময় ০৭:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮