ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ উপজেলা বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগে সদ্য যোগদানকারীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। ২৫ ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তারা যোগদান করেন।

আওয়ামী লীগে সদ্য যোগদানকারীরা হলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গিয়াস ফকির, সাংগঠনিক সম্পাদক মোরাদুজ্জামান, সদস্য মো. জাহাঙ্গীর, মো. তাহেরুল, মাদারগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মো. শাহ-আলম, চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সোনাহার ফকির, চর পাকেরদহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মালেক উদ্দিনসহ বিএনপি ও যুবদলের অর্ধশত নেতাকর্মীবৃন্দ। তারা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সদ্য যোগদানকারী গিয়াস ফকির বলেন, বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পতাকাতলে শামিল হলাম। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও মাদারগঞ্জ পৌরসভায় মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওবাদুল্লাহ সেলিম, সদস্য মোস্তাফিজুর রহমান রাজা, চর পাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

মাদারগঞ্জ উপজেলা বিএনপির অর্ধশত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট সময় ০৯:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮