ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জামালপুরে যৌন, প্রজনন, মা ও নবজাতক স্বাস্থ্য প্রকল্পের কর্মীদের ধারণায়ন

মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন করেন উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মা ও নবজাতকের সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ৬ ডিসেম্বর জামালপুর উন্নয়ন সংঘের ‘কমিউনিটি বেইজড ইন্টারভেনশন ফর ইমপ্রুভিং সেক্সুয়াল, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস ইনক্লুডিং মেটারন্যাল এন্ড নিউবর্ন হেলথ’ প্রকল্পের আওতায় কর্মীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদা। এতে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউনিসেফ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি এর শেওলা সভাকক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ইউনিসেফ এর প্রকল্প কর্মকর্তা চিকিৎসক আলমগীর, চিকিৎসক কানিজ ফাতেমা, প্রকল্প কর্মকর্তা (যোগাযোগের জন্য উন্নয়ন) রৌশনারা রহমান, উন্নয়ন সংঘের পরিচালক (অর্থ ও প্রশাসন) জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

ওরিয়েন্টেশনে ৩৪ জন ইউনিয়ন সহায়ক, সাতজন উপজেলা ব্যবস্থাপক এবং উন্নয়ন সংঘ ও ইউনিসেফ প্রতিনিধিসহ মোট ৫০জন অংশ নেন।

জানা যায়, এই প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা, পর্যালোচনা সভা, মা সমাবেশ, উঠান বৈঠক, পথ নাটক, যৌথ পরিবীক্ষণ, শিখন পরিদর্শন, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ, কমিউনিটি ক্লিনিকের কার্যত্রম গতিশীলকরণ, কমিউনিটি দলের সভা নিয়মিতকরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রশিক্ষণ সূত্রে জানা যায়, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পাবে, যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে, বাল্যবিয়ে রোধ হবে, গর্ভবতী ও প্রসূতি মায়ের প্রতিটি যত্ন নিশ্চিত হবে, তৃণমূলের মানুষ বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তায় ইউনিসেফ এর দিকনির্দেশনায় উন্নয়ন সংঘ জেলার ৬৮টি ইউনিয়নে এইসব কার্যক্রম বাস্তবায়ন করবে বলে সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে যৌন, প্রজনন, মা ও নবজাতক স্বাস্থ্য প্রকল্পের কর্মীদের ধারণায়ন

আপডেট সময় ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮