ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে অদ্ভুত আকৃতির জমজ শিশুর জন্ম

সরিষাবাড়ীতে জন্ম নেওয়া অদ্ভুত আকৃতির জমজ কন্যা শিশু। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাথায় অদ্ভুত আকৃতির মাংসপিন্ডসহ জমজ কন্যা শিশু জন্ম দিয়েছেন এক মা। ৩ ডিসেম্বর সকালে উপজেলার মহাদান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক জনতা শিশু দুটি দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমায়। প্রসূতি মাহফুজা বেগম একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হামিদের স্ত্রী।

উপসহকারী কমিউনিটি চিকিৎসকা কর্মকর্তা লাইলি বেগম জানান, ২ ডিসেম্বর সকাল থেকে গর্ভবতী মাহফুজার প্রসব ব্যথা ছিল। ৩ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুর-শাশুড়িকে সাথে নিয়ে তিনি মহাদান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আসেন। কিছুটা পরীক্ষা-নিরীক্ষার পর সোয়া ১০টার দিকে তাঁর স্বাভাবিক প্রসব হয়। এক সাথে তিনি দুইটি জমজ কন্যা শিশুর জন্ম দেন। একটি শিশুর মাথার উপর বড় আকারের অতিরিক্ত মাংসপিন্ড এবং অপর শিশুর মাথার উপর জমাট বাঁধা রক্তের মতো লাল মাঝারি আকার মাংসপিন্ড দেখা হয়। মা ও শিশু দুটি সুস্থ্য আছে।

এদিকে শিশু দুটি এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমালে জটলার সৃষ্টি হয়। শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য বিকেল তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃপক্ষ তাঁদের জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ বি এম শফিকুর রহমান বলেন, এমন শিশু জন্মদানের ঘটনা খুব বিরল। সুনির্দিষ্ট কোনো রোগের নাম বলা যাচ্ছে না। মূলতঃ এটি ‘অ্যাব-নর্মাল গ্রোথ, শিশু দুটির মগজ মাথার ভেতর থেকে বাইরে বের হয়ে আসার কারণে হতে পারে। এ ছাড়া হরমোনগত সমস্যা বা গর্ভকালীন আঘাতের কারণও থাকতে পারে।’ এদিকে শিশু দুটির বাঁচার সম্ভাবনা কম বলেও তিনি জানান।

প্রসূতি মাহফুজা বেগম জানান, এটি তার তৃতীয়বারের মতো প্রসব। এরআগে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তার পরিবার দরিদ্র বলে গর্ভের সময় কোনো পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা গ্রহণ বা ভালো খাবার খেতে পারেননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

সরিষাবাড়ীতে অদ্ভুত আকৃতির জমজ শিশুর জন্ম

আপডেট সময় ০৫:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮